বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা

রাসেলস ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে যুবক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

বিষধর রাসেলস ভাইপার সাপের কামড় খেয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন পাবনার এক কৃষক। কামড় খাওয়ার পর সাপটিকে মেরে সঙ্গেই নিয়ে হাসপাতালে আসেন তিনি। শুক্রবার সকালে ওই সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে গেলে তাকে ভর্তি করে নেওয়া হয়। রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) ডা. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাসেল ভাইপার সাপে কাটা ওই কৃষকের নাম মো. রুবেল (২৬)। তার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুন্না গ্রামে। রুবেল জানান, সকালে নিজ এলাকার কলা বাগানে কাজ করার সময় তাকে রাসেল ভাইপার সাপ কামড় দেয়। এরপরই তিনি সাপটিকে মেরে ফেলেন। পরে সেটিকে প্লাস্টিকের বস্তায় ভরে নিয়ে রামেক হাসপাতালে আসেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লাল হোসেন জানান, রাসেল ভাইপার সাপ কামড়ালে কিছুটা অসুস্থ হয়ে পড়েন রুবেল। এরপর রামেক হাসপাতালের জরুরি বিভাগে আসলে তাকে চিকিৎসার জন্য দ্রুত ১৬নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর