বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে দুই জাহাজ জব্দ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী গ্যাস সংকটে বন্ধ পাঁচ ইউরিয়া সার কারখানা সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মমনোনয়ন বাতিল ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ জন আটক, কাটার ও ক্যারিং বডি জব্দ

শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : টানা চতুর্থ মেয়াদের জন্য গঠিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সন্ধ্যায় বঙ্গভবনে পৃথকভাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা চতুর্থ বারের মতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। এটি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন পঞ্চম মেয়াদের মন্ত্রীসভা। গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর বুধবার সংসদ নেতা হিসেবে শেখ হাসিনাকে সর্ব সম্মতিক্রমে মনোনীত করেন দলীয় এমপিরা। পরে স্পিকার ও চিফ হুইপ নির্বাচন করা হয়। ওই দিন বিকালে মন্ত্রীসভার ২৫ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

শপথ নেয়া মন্ত্রীরা হলেন, আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), মো. আবদুস শহীদ (মৌলভীবাজার-৪), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আবদুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আবদুস সালাম (ময়মনসিংহ-৯), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) ও সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)।

শপথ নেয়া প্রতিমন্ত্রীরা হলেন, সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), জুনাইদ আহমেদ (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মহিববুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ও আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর