বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে দুই জাহাজ জব্দ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী গ্যাস সংকটে বন্ধ পাঁচ ইউরিয়া সার কারখানা সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মমনোনয়ন বাতিল ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ জন আটক, কাটার ও ক্যারিং বডি জব্দ

সরকারের পদত্যাগের দাবিতে জনগণের বারুদ জেগে উঠেছে : রিজভী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পদত্যাগের দাবিতে জনগণের বারুদ জেগে উঠেছে। জোর করে দখলদারির ক্ষমতা জনগণের সামনে দেখাতে চায় সরকার। তবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবে না তারা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, যারা এসবের সঙ্গে জড়িত তাদের একদিন বিচার করা হবে বলে।
রিজভী বলেন, জনগণের দাবি উপেক্ষা করে ৭ জানুয়ারির নির্বাচন করেছে সরকার। দেশের মানুষ না খেয়ে আছে আর সরকার এ নির্বাচন নিয়ে আত্ম অহমিকা করছে।

পূর্বঘোষণা অনুযায়ী নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশের মহানগরের এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করছে বিএনপি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর