রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফীর মনোনয়নপত্র বাতিল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১০১ টাইম ভিউ
সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফীর মনোনয়নপত্র বাতিল

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফীর মনোনয়ন বাতিল করেছে কুমিল্লা জেলার রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে যাচাই-বাছাই শেষে আবদুল্লাহ আল ক্বাফীর মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এ তথ্য জানিয়েছেন।আবদুল্লাহ আল ক্বাফী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিল করেছিলেন।

আবদুল্লাহ আল ক্বাফী বলেন, কুমিল্লা-৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে মনোনীত প্রার্থী আমি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি। কিছুদিন পূর্বেই কংগ্রেসের মাধ্যমে আমাদের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। যা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। কিন্তু তারা সেটি আপডেট করেনি। স্বাভাবিকভাবেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বর্তমান সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের স্বাক্ষরিত ফর্মে আমাকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু আপডেট না করায় তারা আমাদের নতুন কমিটির তথ্য হয়তো জানেন না। যে কারণে আমার মনোনয়নপত্রে নতুন সভাপতির সাক্ষর দেখতে পেয়ে তারা সেটিকে বাতিল বলছে।

কাস্তে মার্কার এই প্রার্থী বলেন, এছাড়া আমার মনোনয়নপত্রে আর কোনো অসামঞ্জস্যতা তারা পায়নি। আমি আগামীকাল আবারও নির্বাচন কমিশনে গিয়ে বিষয়টি সুরাহা করার জন্য আবেদন করব। যদিও এটি তাদের ভুল।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নির্বাচন কমিশন থেকে যার স্বাক্ষরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থিতা মনোনীত হবে উল্লেখ করা হচ্ছে- তার মনোনয়নপত্রে সেটি নেই। তাই আমরা যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য করেছি। যে অসামঞ্জস্যতা পাওয়া গিয়েছে তা ঠিক করার জন্য তিনি আইনগতভাবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর