রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি না পেয়ে ঘরোয়া আলোচনার সিদ্ধান্ত আওয়ামী লীগের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে সমাবেশের অনুমতি না পেয়ে ঘরোয়া আলোচনা সভার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সেদিন সকালে শিল্পকলা একাডেমিতে এ সভার আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সমাবেশ নয় আলোচনা সভা করবে আওয়ামী লীগ। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভা হবে।

অপরদিকে আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচিতে আদৌ অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর