রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

২৫ ঘণ্টায় কত টাকা অনুদান পেলেন এবি পার্টির ফুয়াদ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১০১ টাইম ভিউ
২৫ ঘণ্টায় কত টাকা অনুদান পেলেন এবি পার্টির ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সহযোগিতা চেয়ে সোমবার (৫ জানুয়ারি) এক ভিডিও বার্তায় আবেদন জানান তিনি। ওই ভিডিও বার্তা পোস্টের মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার রাত ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে অনুদান সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি। লাইভে দেওয়া হিসাব অনুযায়ী- ২টি বিকাশ অ্যাকাউন্টে এসেছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। এর পাশাপাশি তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা।

তিনি জানান, এ ছাড়া অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা প্রদান করেছেন। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে ২১ লাখ ৯৪ হাজার টাকার বেশি।

ওই লাইভে সবাইকে সতর্ক করে ব্যারিস্টার বলেন, তার আর্থিক সহায়তা চাওয়ার ভিডিওটি অনেকে কপি করে ফেক পেজ থেকে প্রচার করছে এবং বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা করছে। অনুদান প্রদানে ইচ্ছুকদের তিনি শুধুমাত্র তার ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে দেওয়া নম্বরে অর্থ পাঠানোর আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর