রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

অবশেষে জামিনে মুক্তি পেলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : তিন মাস কারাভোগ করে অবশেষে জামিনে মুক্তি পেলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি ফরিদপুর জেলা কারাগার হতে মুক্তি লাভ করেন।একইদিন বেলা ১১টায় জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের জামিন দেন।

জেলা বিএনপির সদস্য সচিবের জামিনের খবরে নেতাকর্মীরা বিকাল ৪টা থেকেই জেল গেটে উপস্থিত হতে থাকেন। দীর্ঘ প্রতিক্ষার পরে সন্ধ্যা সোয়া ৬টায় কিবরিয়া স্বপন জেলগেট হতে বের হলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে জেলগেটেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে কিবরিয়া স্বপন তার পূর্বখাবাসপুরস্থ বাস ভবনে যান। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ২১শে নভেম্বর সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

পরে কিবরিয়া স্বপনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। আর সেই মামলায় ২ মাস ১৬ দিন করাভোগ করে জামিনে মুক্তি পেলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর