বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

অবৈধ নির্বাচন করে গণতন্ত্র হত্যায় আওয়ামী লীগকে খেসারত দিতে হবে : ফারুক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জুলুম, নির্যাতন ও অবৈধ নির্বাচন করে গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকেই যুগ যুগ ধরে খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপি যে ভুল করেছে তার খেসারত অনেকদিন দিতে হবে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ও পাকাপোক্ত করতেই তারা দল গঠন করেছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যে কলঙ্কের ইতিহাস তৈরি করেছে, তার জবাব আওয়ামী লীগকে দিতে হবে।

সরকার প্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, যতই ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চান, জনগণ আর আপনাদের টিকতে দেবে না।

বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের মানুষ চায় আর যেন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়।এসময় বিএনপি চেয়ারপারসনসহ সব কারাবন্দির মুক্তি দাবি করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর