রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে।রবিবার (১৯ মে) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। এদিন পল্টন থানায় করা মামলায় ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

ইশরাককে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় নির্যাতন–নিপীড়ন শুরু করেছে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইশরাক হোসেনও সে কর্মসূচির অংশ।

বিবৃতিতে ইশরাক হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর