রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এনসিপি নির্বাচনে যাবে কি না চিন্তাভাবনা করছে : আসিফ মাহমুদ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ টাইম ভিউ
এনসিপি নির্বাচনে যাবে কি না চিন্তাভাবনা করছে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কি না সে বিষয়ে পুনর্বিবেচনা করছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও স্বচ্ছতা হারিয়েছে। তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা প্রয়োজন ছিল, তা নির্বাচন কমিশন অর্জনে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে কি না, আমরা শঙ্কা প্রকাশ করছি।”তিনি আরও বলেন, “এই নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না। নির্বাচনে আমরা অংশ নেব কিনা তা এখনো বিবেচনার বিষয়।” এছাড়া আসিফ মাহমুদ অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি ও ঋণখেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে ‘নাটক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “আজ পুরো বিষয়টি এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে। কমিশনে যাওয়ার সময় দেখলাম ছাত্রদলের দুই-তিন হাজার নেতাকর্মী বাইরে মব তৈরি করেছে, যা আপিল শুনানির শেষ দিনে একটি এক্সটারনাল প্রেশার তৈরি করছে।”

আসিফ মাহমুদ আরও বলেন, “রায়ের পূর্ব মুহূর্তে অপরাধী বা তাদের পক্ষের সঙ্গে বসে বিচারক রায় দেন, যা কোনোভাবেই নিরপেক্ষ নয়। কমিশনাররা ১৫ মিনিটের কথা বলে দেড় ঘণ্টা একদল নেতার সঙ্গে আলোচনা করেছেন। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর