রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

কালোপতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কারবন্দি নেতাকর্মীদের মুক্তি, দ্বাদশ সংসদকে ‘অবৈধ’ দাবি করে তা বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে ঘোষিত কালোপতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

শনিবার বেলা দুইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন দলটির নেতাকর্মীরা। হাতে কালোপতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে আসছেন তারা। জড়ো হওয়া নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা গেছে।

দুপুর ১২টার পর থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছোট ছোট মিছিলে আসছেন তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে নয়াপল্টন।

বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালোপতাকা মিছিল শুরু হবে। মিছিলটি ফকিরাপুল হয়ে আরামবাগ মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হবে।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর