রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের নির্বাচনে বাধা নেই

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ টাইম ভিউ
কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের নির্বাচনে বাধা নেই

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূইয়ার প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন বলে আদেশে বলা হয়।

রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুলসহ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। তিনি এরই মধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন। তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি ১ নম্বর ক্রমিকে ছিল।

২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বরে থাকা এই আবেদনটির শুনানি সম্পন্ন হয় এবং আজ সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রায় ঘোষণা করেন। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিল খারিজ করা হয়েছে। ফলে তিনি নির্বাচন করতে পারবেন না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর