রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মারা গেছেন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮০ টাইম ভিউ
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মারা গেছেন

ঢাকার কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হওয়ার ৪৩ ঘণ্টা পর বিএনপি নেতা হাসান মোল্লা (৪২) মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

হাসান মোল্লা কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে আজ শনিবার বিকেল চারটার দিকে তিনি মারা যান।

ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের একান্ত সচিব মো. উজ্জ্বল বলেন, হাসান মোল্লার অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল চারটার দিকে তিনি মারা যান। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম বলেন, কিছুক্ষণ আগে শুনেছি তিনি মারা গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর