রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ক্ষমতার পালাবদলে ফাঁসির আসামিও বেকসুর খালাস পায়: চরমোনাই পীর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ টাইম ভিউ
ক্ষমতার পালাবদলে ফাঁসির আসামিও বেকসুর খালাস পায়: চরমোনাই পীর

ক্ষমতার পালাবদলে ফাঁসির আসামিও বেকসুর খালাস পায় বলে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তনে একদলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। আর সেই পালাবদলে আবার ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলায় নিজ দলের নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।রেজাউল করিম বলেন, বিএনপির শাসন আমরা বেশ কয়েক বার দেখেছি। সেই সময় তারা তামাম দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছিল। এখন জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে, তারাও বিএনপির সঙ্গে বহু বছর ক্ষমতায় ছিল। তারাও বলেছে, শরিয়াহ অনুযায়ী নয়; প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে। সুতরাং তাদের কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই।

এসব কিছুর পরিবর্তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান চরমোনাই পীর। জনসভায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সেলিম মাহমুদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর