বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহার হিসেবে মৌসুমী ফল আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৭ মে) রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে ফলগুলো নিয়ে আসেন তার প্রতিনিধি গোলাম মাওলা।
এসময় বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহারের আম ও লিচু গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, রিয়াজ উদ্দিন নসু ও এডভেকেট মেহেদী।