রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

জামায়াত আমাকে ছাড়া কাকে ভোট দেবে: ফয়জুল করিম

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ টাইম ভিউ
জামায়াত আমাকে ছাড়া কাকে ভোট দেবে: ফয়জুল করিম

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জামায়াত আমাকে ছাড়া কাকে ভোট দেবে? জামায়াত আল্লাহর আইন চায়, আমিও আল্লাহর আইন চাই। কাজেই তারা আমাকে ভোট দেবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ফয়জুল করিম বলেন, জামায়াতের ইশতেহারে ইসলাম নেই। আমরা ইসলামের পক্ষে একটি আলাদা নির্বাচনি বক্স চেয়েছি। জামায়াতের ইশতেহারে ইসলামের কথা না থাকায় আমরা তাদের সঙ্গে জোট ভেঙে দিয়েছি।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো অবস্থাতেই যেন ভোটের পরিবেশ নষ্ট না হয়। সবাই যেন নিজের পছন্দমতো ভোট দিতে পারে, সেই ব্যবস্থা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, রেজাল্ট ঘোষণার আগপর্যন্ত আমি কোনোভাবেই বলব না যে নির্বাচনের মাঠ সঠিক আছে কিনা।

নিজের নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরে ফয়জুল করিম বলেন, আমাকে নির্বাচিত করলে প্রশাসনকে বলব- যাদের নামে মিথ্যা মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহার করতে। পাশাপাশি বরিশালে চাঁদাবাজি নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করব। অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।

তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে একটি সুন্দর বরিশাল গড়ে তুলব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর