রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

জামালপুর সদরেরর বাশচড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১২১ টাইম ভিউ
জামালপুর সদরেরর বাশচড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

৬ ই জানুয়ারী (২০২৬) সোমবার দুপুরে বাশচড়া উচ্চ বিদ্যালয় মাঠে, বাশচড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে, গণতন্ত্রের সংগ্রামে আপোষহীন যোদ্ধা বাংলাদেশের মহান অভিভাবক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এডঃ শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

জামালপুর জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম এর সভাপতিত্বে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা যুবদলের আহবায়ক ও বাশচড়া ইউনিয়নের সমন্বয়ক, মোঃ শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম সফিক,বাশচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি /সাধারণ সম্পাদক সহ এসময় উপস্থিত ছিলেন, বাশচড়া ইউনিয়ন মহিলা দলের ৯ টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি আগমনের আগেই বাশচড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ কানাই কানাই ভর্তি হয়ে যায়।এদিন যেন মহিলা দলের নেতৃদের ঢল নেমে আসে,প্রত্যেক ওয়ার্ড থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে সভাস্থলে অংশ গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্য শেষে, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করে অনুষ্ঠান শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর