রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ টাইম ভিউ
ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশান কার্যালয়ে বেলা ১১টায় মতবিনিময় সভা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের বিষয়ে আলোচনা করেন।মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, এটি নির্বাচন নিয়ে ধারাবাহিক বৈঠক।

এখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের বিভিন্ন সংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দেন। নির্বাচনী এলাকায় যেসব সমস্যা আছে, সেসব সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ঢাকা-১৭ আসনের থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর