রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯২ টাইম ভিউ
তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি সৌজন্য সাক্ষাৎ করেছেন।শনিবার (১৭ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় নেপালের রাষ্ট্রদূত ও সাড়ে ৪টায় ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতকালে কুশল বিনিময়ের পাশাপাশি দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে তারা আলোচনা করেন।

ভুটানের রাষ্ট্রদূত সাক্ষাতকালে তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন করেন বলেও জানান শায়রুল কবীর খান।তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর