রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

দীপ্ত টিভির সাংবাদিক তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে শোকজ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৭৫ টাইম ভিউ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শোকজ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে এ শোকজ করা হয়। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ করা হয়। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে চিঠির জবাব দেয়ার কথা বলা হয়েছে।  বিএনপির দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার অভিযোগ উঠে।

শুক্রবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর প্রজেক্টের ৭৯, ৮০, ৮১ তিনটি হোন্ডিংয়ে ভবন নির্মাণের জন্য জমির মালিকপক্ষ প্লিজেন্ট প্রোপাটিজ (প্রা.) লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি করে। ওই চুক্তি মোতাবেক জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেয়া নিয়ে জমির মালিকদের ও ডেভেলপার কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে

আসছিল।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ডেভেলপার কোম্পানির লোকজন, জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকের মধ্যে ভাঙচুর ও হাতাহাতির ঘটনায় তানজিল জাহান ইসলাম তামিম গুরুতর আহত হন। পরবর্তীতে আহত তামিমকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডেভেলপার কোম্পানিটির মালিক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। যার মধ্যে ৩ নম্বর আসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। ইতোমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর