রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

দীর্ঘ ৮ বছর পর বিএনপি জামায়াতের এক সাথে ইফতার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১১৪ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন: দীর্ঘ ৮ বছর পর জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপি নেতারা। আজ শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই ইফতারের আয়োজন করা হয়। ওই ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস ছাড়াও দলটির অনেক নেতা অংশ নেন।

ইফতারপূর্ব বক্তব্যে ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘ক্ষমতায় যারা আছেন, আমরা তাদের দুশমন নই। আমরা তাদের কল্যাণ কামনা করি। আমরা সবাইকে সত্যের দিকে আসতে বলি, হঠকারিতা পরিহার করতে বলি। যদি কেউ এই আহ্বানে সাড়া দেন, তাদের মোবারকবাদ। কেউ যদি সাড়া না দেন, তাদের ডাক দেওয়ার দায়িত্ব আমাদের। আর আমার ওপরে যদি কোনো আঘাত আসে, প্রতিবাদ ও প্রতিরোধ করার অধিকারও আমাদের আছে।’

জামায়াতের আমির বলেন, ‘আমরা কারো ওপর গায়ে পড়ে লাগতে চাই না। কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার সঙ্গে বাধাতে চায়, তখন তো আমার দায়িত্বটা আমাকে পালন করতেই হবে।

ইফতারে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য করে জামায়াতের আমির আরও বলেন, ‘হঠকারিতা বা বিশৃঙ্খলা নয়। সত্যের পথে আমাদের দাঁড়াতেই হবে।’

শফিকুর রহমান বলেন, ‘মুক্তি কখনো বিনা সংগ্রামে আসে না। সত্যিকার মুক্তির জন্য সবাইকে বুক শক্ত করে দাঁড়াতে হবে।’

এর আগে সবশেষ ২০১৫ সালে একই হোটেলে জামায়াতের ইফতারে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরের বছর জামায়াত ইফতার পার্টির আয়োজন করলেও পুলিশের বিধিনিষেধে বাতিল হয়ে যায়। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ে বিএনপির। একপর্যায়ে জামায়াতকে নিয়ে গঠিত ২০ দলীয় জোট ভেঙে দেয় বিএনপি। এরপর থেকে দল দুটির নেতাদের আনুষ্ঠানিকভাবে কাছাকাছি হতে দেখা যায়নি। গত বছর বিএনপির ইফতারে জামায়াতকে দাওয়াত দেওয়া হয়নি। এবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির ইফতারে জামায়াতের আমিরসহ শীর্ষ চার নেতা যোগ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর