রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

দেশটা বিপদের মধ্যে আছে : মির্জা আব্বাস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সাংবাদিকদের উদ্দেশে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশটা কিন্তু এখন একটা বিপদের মধ্যে আছে। সরকারের কাছে দেশটা যদিও বা একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়।আজ সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানী শাজাহানপুরে তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এসব কথা বলেন।

৯ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে দেয়া তার বক্তব্য কয়েকটি পত্রিকা ভুলভাবে উপস্থাপন করেছে- এমন অভিযোগ করেন মির্জা আব্বাস। ভুল বোঝাবুঝির সৃষ্টি যাতে না হয়, সে জন্যই এই সংবাদ সম্মেলন বলে জানান তিনি। মির্জা আব্বাস বলেন, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা প্রায় ১৭ বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় গত বছরের ২৮ অক্টোবর অতর্কিত আক্রমণ হয়ে গেলো।

তিনি বলেন, আমাদের তো এমন বিষয় না যে কালকেই ক্ষমতায় যেতে হবে। আগে বলছি এখনো বলছি, এ আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য না, এ আন্দোলন জনগণের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বাঁচার জন্যই আমাদের এ আন্দোলন। এ আন্দোলন চলবে, এ আন্দোলন থেমে থাকবে না। আমরা না পারি আর কেউ করবে, আন্দোলন হবেই।

মির্জা আব্বাস বলেন, একজন মন্ত্রী বললেন ‘বরই দিয়ে ইফতার করেন’। কিন্তু সে মন্ত্রীর হয়তো অভিজ্ঞতাই নাই, খালি পেটে বরই খেলে একজন মানুষ মারা যেতে পারেন। খালি পেটে বরই খেলে কত বড় মারাত্মক সমস্যা হতে পারে!

‘জনগণের জন্য বরই, বেগুনির বদলে পেঁপে আরো কত কিছু আর তাদের জন্য দামি ফল, খেজুর, আঙ্গুর’ শিল্পমন্ত্রীর ইফতার নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন মির্জা আব্বাস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর