রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

দেশের বেশিরভাগ মানুষ হতাশার মধ্য দিয়ে ঈদ পালন করছে : জিএম কাদের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, মন্দা অর্থনীতির কারনে হতাশার মধ্য দিয়ে দেশের বেশিরভাগ মানুষ ঈদ উদযাপন করছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সরকারসহ স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জিএম কাদের বলেন, দলীয় প্রতীক নিয়ে উপজেলা নির্বাচন করবে জাতীয় পার্টি। নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিতসহ অংশগ্রহণমূলক করার দাবি জানান। ভোটারদের আস্থা এখনো নির্বাচন কমিশনের উপর আসেনি বলেও দাবি করেন জিএম কাদের।

তিনি বলেন, উপজেলা নির্বাচনেও ভোটার উপস্থিতি স্বাভাবিক হবে না এটি হলো বাস্তবতা। তবে সরকারের দায়িত্ব হলো অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর