রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

দেশের সকল শিক্ষাঙ্গনে যেন ছাত্র সংসদ নির্ভর রাজনীতি চাই: ছাত্রদল সম্পাদক

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬৬ টাইম ভিউ

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‌‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাঙ্গনে যেন ছাত্র সংসদ নির্ভর রাজনীতি থাকে সেটি আমাদের (ছাত্রদলের) আগে থেকে চিন্তাভাবনা রয়েছে এবং ভবিষ্যতেও আমরা ছাত্র সংসদ নির্ভর রাজনীতি করতে চাই।’

আজ শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, গত সাড়ে ১৫ বছর দেশে একটি ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এখন যেহেতু একটি স্বাভাবিক পর্যায়ে উপনীত হয়েছে, তাই আমরা মনে করি শিক্ষার্থীদের আমাদের বিষয়ে জানার এবং বোঝার অধিকার রয়েছে। প্রতিটি ছাত্র সংগঠনের বিষয়ে শিক্ষার্থীরা চিন্তাভাবনা করবে, তারা মতামত দিতে পারবে। শিক্ষার্থীদের পার্থক্য বোঝার সময়টুকু দিয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, তাহলে সেটি অত্যন্ত ফলপ্রসূ হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি কল্যাণকর হবে বলে আমরা মনে করছি।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শেখ শজিবুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, শহর ছাত্রদলের আহ্বায়ক হাজী আইয়ুব আলী, সদস্য সচিব মো. শাহিন ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের মো. তুহিন রিয়াদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর