রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

নারী নেতৃত্ব নিয়ে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন জামায়াত আমির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ টাইম ভিউ
নারী নেতৃত্ব নিয়ে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন জামায়াত আমির

নারী ও পুরুষের মধ্যে সৃষ্টিগত পার্থক্যের কারণে কোনও নারী কখনোই জামায়াতে ইসলামীর প্রধান বা আমির হতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল, ‘কোনও নারী কি জামায়াতের প্রধান হতে পারেন?’ জবাবে তিনি বলেন, ‘এটা সম্ভব নয়। এটা সম্ভব নয়, কারণ আল্লাহ প্রত্যেককে নিজস্ব সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। আপনারা (পুরুষরা) কখনোই সন্তান ধারণ করতে পারবেন না।’

নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে জামায়াত আমির আরও বলেন, ‘আমরা কখনও শিশুকে বুকের দুধ পান করাতে পারবো না। এটি আল্লাহ প্রদত্ত। আর নারী ও পুরুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না।’

জাতীয় নির্বাচনে জামায়াতের নারী মনোনয়নের বিষয়ে জানতে চাওয়া হলে শফিকুর রহমান জানান, সংসদ নির্বাচনে তারা এখন পর্যন্ত কোনও নারীকে মনোনয়ন দেননি। তবে তিনি বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি, যেখানে আমাদের বোনেরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সফল হয়েছেন। ভবিষ্যতে আমরা সংসদের জন্যও সেই প্রস্তুতি নিচ্ছি।’

অন্যান্য রাজনৈতিক দলেও নারী নেতৃত্বের স্বল্পতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অন্যান্য দলগুলোতেও আপনারা উল্লেখযোগ্য সংখ্যক নারী দেখতে পাবেন না, কারণ এটি বাংলাদেশের একটি সাংস্কৃতিক বিষয়। তবে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।’

সাক্ষাৎকারের একপর্যায়ে সাংবাদিক যখন পাল্টা যুক্তি দেন যে নারীরা ১৭ কোটি মানুষের একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারলে সংগঠনের প্রধান কেন হতে পারবেন না? জবাবে শফিকুর রহমান বলেন, ‘এমনকি বিশ্বের অধিকাংশ দেশও এটাকে সম্ভব বলে মনে করেনি। এটাই বিশ্বের বাস্তবতা।’ অল্প কিছু দেশে নারী নেতৃত্ব থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকাকালীন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ডা. শফিকুর রহমান সরাসরি কোনও মূল্যায়ন করতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা আমাদের সিদ্ধান্ত নয়। এটা তাদের (বিএনপি) দলের সিদ্ধান্ত।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর