রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি গেলেন ফেরদৌস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি আরবের উদ্দেশে উড়াল দেন তিনি। শুক্রবার (১৫ মার্চ) তার সোশ্যাল মিডিয়ায় মক্কা শরিফে তোলা একটি ছবি প্রকাশ করেছেন।

তিনি বর্তমানে সংসদ সদস্য। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন।চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফেরদৌস মডেলিং ও উপস্থাপনাতেও সুনাম কুড়িয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

ফেরদৌস অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ ‘বুকের ভিতর আগুন’। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত ‘পৃথিবী আমারে চায় না’ সিনেমার মধ্য দিয়ে।

এরপর তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ১৯৯৮ সালে ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে।

এছাড়া ফেরদৌস অভিনীত অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘গঙ্গাযাত্রা’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘এক কাপ চা’, ‘পৃথিবী আমারে চায় না’, ‘প্রেমের জ্বালা’, ‘বউ-শাশুড়ির যুদ্ধ’, ‘প্রাণের মানুষ’, ‘নন্দিত নরকে’, ‘চন্দ্রকথা’, ‘আমার আছে জল’, ‘খায়রুন সুন্দরী’, ‘দুই নয়নের আলো’, ‘ফুলের মত বউ’ ইত্যাদি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর