রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ টাইম ভিউ
ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

নির্বাচনে জনগণের রায় পেলে ফরিদপুর বিভাগ বাস্তবায়নসহ এলাকার কৃষি ব্যবস্থাপনার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফরিদপুরের জনসভায় তিনি এসব পরিকল্পনার কথা জানান।তারেক রহমান বলেন, ফরিদপুরবাসীর যদি সমস্যার সমাধান হয়, বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে। এছাড়া বৃহত্তর ফরিদপুর কৃষি প্রধান এলাকা। পাট শিল্প এই অঞ্চলের অন্যতম প্রধান খাত। ক্ষমতায় গেলে এই পাট রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা রয়েছে বিএনপির।

আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগে ফরিদপুরের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে তিনি আরও বলেন, ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। যেন শুষ্ক মৌসুমে পানি সমস্যার সমাধান হয়। জনগনপলের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। জনগণের সমর্থন থাকলে যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে বিএনপি।স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষি এবং শিল্প উভয় খাত গড়ে তুলতে চাই, যেন স্থানীয় মানুষ কর্মসংস্থানের মাধ্যমে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

নারী উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দেশের অর্ধেক নারী গোষ্ঠীকে পিছিয়ে রাখলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আর তাই প্রত্যেক গৃহীণির কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এরফলে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে এবং দেশও এগিয়ে যাবে। এছাড়া হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই যেন গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে ছোটো অসুস্থতার চিকিৎসা দেয়া যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর