রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

বিএনপিকে দুর্বল বলবেন না : জয়নুল আবদিন ফারুক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, হতাশা কাটিয়ে শিগগিরই আন্দোলন শুরু হবে। আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা কারাগারে রয়েছেন। এছাড়া তারেক রহমান রয়েছেন বিদেশে। এ অবস্থায় মাঠের কর্মীরা কিছুটা হতাশ। তবে হতাশা কাটিয়ে শিগগিরই আন্দোলন শুরু হবে।

তিনি আরও বলেন, এজন্য সমমনাদের নিয়ে যুগপৎ আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে। বিএনপিকে দুর্বল বলবেন না, সরকারেরই পায়ের নিচে মাটি নেই।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, আন্দোলনেই সরকার পতন হবে। দেশটা আওয়ামী লীগের একার না, অক্ষরে অক্ষরে হিসাব নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর