রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

মানবিক বাংলাদেশ গড়তে চান আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ টাইম ভিউ
মানবিক বাংলাদেশ গড়তে চান আমিনুল হক

যশোরে কারাবন্দি ছাত্রলীগ কর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর মর্মাহত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

তিনি বলেন, আমরা বিগত সরকারের সময় দেখেছি- আমাদের অনেক ভাইদের বাবা-মা মারা গেলেও তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা আর সেই অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। আমি চাই, আমার বাংলাদেশ হবে এক মানবিক বাংলাদেশ।

নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে আমিনুল এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, যশোরের সেই ঘটনা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। আমরা এর পুনরাবৃত্তি চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে রাখতে হবে— সবার আগে মানুষ এবং সবার আগে আমার বাংলাদেশ।

এ দিন ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন আমিনুল হক। এ সময় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী আবাসনের প্রতিশ্রুতি দেন তিনি।

আমিনুল হক বলেন, আমার পরিকল্পনার এক নম্বরে রয়েছে এই অবহেলিত মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা।

এলাকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। এছাড়া অর্থের অভাবে কেউ যেন শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রতিটি ঘরে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

এলাকায় মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, একটি সুশৃঙ্খল ও শান্তিময় পল্লবী-রূপনগর গড়তে তিনি কাজ করে যাচ্ছেন। গণসংযোগকালে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর