মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে আলোচিত কলেজছাত্র ইকবাল হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড নারায়ণগঞ্জে ঘাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

মানিকগঞ্জে পিবিআই’র অভিযানে ১৭ মামলার আসামী কুদ্দুস ডাকাত গ্রেফতার

মুহাম্মদ রকিবুল হাসান: বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২০ টাইম ভিউ
মানিকগঞ্জে পিবিআই'র অভিযানে ১৭ মামলার আসামী কুদ্দুস ডাকাত গ্রেফতার

মানিকগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর বিশেষ অভিযানে ১৭ মামলার আসামী কুদ্দুস ডাকাত গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে জেলার সিংগাইর থানার ওয়াইজনগর এলাকার আসামীর নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

পিবিআই পুলিশ সূত্রে জানা যায়,

অ্যাডিশনাল আইজিপি, পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল এর সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পুলিশ সুপার, পিবিআই, মানিকগঞ্জ জেলা জয়িতা শিল্পী, পিএসসি এর সার্বক্ষনিক সহযোগিতা ও ঐকান্তিক প্রয়াসে পিবিআই, মানিকগঞ্জ জেলার চৌকস টিমের অক্লান্ত ও ধারাবাহিক প্রচেষ্টায় চোরাই আলামতসহ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার করতে সক্ষম হয়েছে পিবিআই, মানিকগঞ্জ। গত ২০/১১/২০২৪ খ্রি. তারিখ মোঃ ছানোয়ার হোসেন (৫৬), পিতা-মৃত মনুর উদ্দিন, সাং-রামচন্দ্রপুর, পোস্ট-জামির্ত্তা, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ ও তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ঐ দিন আনুমানিক রাত ০২.০০-০৪.০০ ঘাটকার মধ্যে অজ্ঞাত চোর/চোরেরা একতলা বিল্ডিং এর উত্তর-পূর্ব পাশের্^র রুমের জানালার গ্রিল কেটে ঘরের ভিতর প্রবেশ করে একটি বিদেশী ব্রিফ কেসসহ ০৩ (তিন) টি স্মার্ট ফোন চুরি করে নিয়ে যায়। চোরাই বিদেশী ব্রিফ কেসের মধ্যে ১৪ টি জমির দলিল, ১১৮ টি জমির পর্চা, নগদ ২০,০০০/- টাকাসহ মূল্যবান সামগ্রী ছিল। পরবর্তীতে মোঃ ছানোয়ার হোসন গত ০২/১২/২০২৪ খ্রি. তারিখ বিজ্ঞ আদালতে বাদী হয়ে সিআর মামলা নং-৯৩৩ (সিংঃ)/২০২৫ দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য সিংগাইর থানাকে নির্দেশ প্রদান করেন। সিংগাইর থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে কোন আলামত উদ্ধার না করে এবং কোন আসামি সনাক্ত না করে ফাইনাল রিপোর্ট সত্য মর্মে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে বাদী বিজ্ঞ আদালতে মামলাটির নারাজির আবেদন দিলে বিজ্ঞ আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ সুপার, পিবিআই, মানিকগঞ্জ জেলাকে নির্দেশ প্রদান করেন। পিবিআই মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিএসসি মামলাটি তদন্তের জন্য চৌকস পুলিশ পরিদর্শক (নিঃ), সুখেন্দু বসুকে নিয়োজিত করেন এবং সার্বক্ষণিক দিক নির্দেশনা প্রদান করেন। পিবিআই মানিকগঞ্জ এর দীর্ঘ তদন্ত, অত্যন্ত ধৈর্য্য সহকারে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ইন্সপেক্টর সুখেন্দু বসু এবং পিবিআই মানিকগঞ্জ এর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে অদ্য ২৮/০১/২০২৬ খ্রি. তারিখ সময় ০২.২৫ ঘটিকায়  মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওয়াইজনগর এলাকার আসামীর নিজ বসতবাড়ী থেকে থেকে দুর্ধর্ষ ডাকাত কুদ্দুসকে গ্রেফতারসহ তার কাছ থেকে চোরাই মামলার আলামত হিসাবে একটি চোরাই ঙচচঙ অ৫৪ঝ স্মার্ট মোবাইল উদ্ধার করে পিবিআই মানিকগঞ্জ জেলা। এসময় অনুসন্ধানে জানা যায় কুদ্দুস ডাকাতের নামে চুরি, ডাকাতি হত্যাসহ ১৭ টি মামলা চলমান এবং ০৫ টি গ্রেফতারী ওয়ারেন্ট আছে। গ্রেফতারকৃত ডাকাত আঃ কুদ্দুস, পিতা-মৃত সাদেক হোসেন এর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উক্ত চুরির বিষয়ে সিআর মামলার পূর্ণাঙ্গ তদন্ত চলমান রয়েছে। উদ্ধারকৃত স্মার্ট ফোন প্রকৃত মালিকের নিকট হস্থান্তরের আইনানুগ বিষয় প্রক্রিয়াধীন। বাদীর নামঃ  মোঃ ছানোয়ার হোসেন (৫৬), পিতা-মৃত মনুর উদ্দিন, সাং-রামচন্দ্রপুর, পোস্ট-জামির্ত্তা, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর