রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা ভাড়াবাসা ফিরোজায় চলবে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আপাতত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা গুলশানের ভাড়াবাসা ফিরোজায় চলবে। যদি প্রয়োজন হয়, যেকোনো সময় সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে স্থানান্তর করা হবে।

বুধবার গভীর রাতে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার গেটে এক ব্রিফিংয়ে এ কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, দুপুরের পর থেকে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থতাবোধ করছিলেন। এ কারণে ইফতারের পর অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড, সঙ্গে ভার্চুয়ারি লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নেন তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। এ জন্য আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতে থাকবেন। যদি প্রয়োজন হয়, তাহলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে।জাহিদ আরও জানান, সন্ধ্যার চেয়ে এখন অনেকটাই সুস্থতাবোধ করছেন খালেদা জিয়া। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার অসুস্থতার খবর পেয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা ফিরোজায় ছুটে যান।

এর আগে গত ১৩ মার্চ খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর ফুসফুসের পানি অপসারণের পর এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রাফিসহ কিছু পরীক্ষা করানো হয়। প্রাথমিকভাবে পরীক্ষার রিপোর্ট দেখে পরদিন মেডিকেল বোর্ডের পরামর্শে বাসায় ফেরেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর