রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

রিকশার গণজোয়ার দেখে অনেকের মাথা খারাপ হতে পারে : মামুনুল হক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ টাইম ভিউ
রিকশার গণজোয়ার দেখে অনেকের মাথা খারাপ হতে পারে : মামুনুল হক

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় ঐক্যের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, রিকশা মার্কার গণজোয়ার দেখে অনেকেরই মাথা খারাপ হতে পারে। তারা নানাভাবে উস্কানি দিয়ে আমাদেরও সীমালঙ্ঘন করতে বাধ্য করতে চাইবে।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া বিধিমালা অনুসরণ করে অত্যন্ত সহনশীলতার সাথে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। মনে রাখতে হবে, আমরা দায়িত্বশীল মহল; আমরা কারও উস্কানিতে পা দেব না।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা জুমা মামুনুল হকের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগর ও আদাবর হয়ে মোহাম্মদপুর পর্যন্ত এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ মিছিল শেষে আয়োজিত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া জরুরি। এজন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করব। তবে আমাদের সহনশীলতাকে যদি কেউ দুর্বলতা ভাবে, তবে সে বোকার স্বর্গে বসবাস করছে।

বিভিন্ন উস্কানির বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘অনেকেই বাইরে থেকে এসে গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে। ১২ তারিখ পর্যন্ত তারা আমাদের মোহাম্মদপুরের মেহমান। বাইরে থেকে এসে যতই গণ্ডগোল বাধাতে চেষ্টা করুক, মেহমান হিসেবে আমরা তাদের সাথে গণ্ডগোলে জড়াব না; বরং চা-নাস্তা দিয়ে আদর-আপ্যায়ন করাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর