রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

শনিবার চীন যাচ্ছে আওয়ামী লীগের ৫০ সদস্যের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে শনিবার চীন যাচ্ছে আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এদিন দুপুর ২টা ৫৫ মিনিটে দেশত্যাগ করবেন তারা।

স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে প্রতিনিধিদলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন।সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধিদলের সদস্যরা। এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।

সফর শেষে ৫ জুন দেশে ফিরবেন তারা। বিষয়টি নিশ্চিত করেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, চীন সফরের জন্য ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।

সফর কেন্দ্র করে ২১ মে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ এবং ডিনার করেন আওয়ামী লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তারা।

২২ মে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে সফরের বিস্তারিত বিষয় তুলে ধরেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর