রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: সালাহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭৮ টাইম ভিউ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, বিদেশে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারা ‘আয়নাঘর’ বানিয়ে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের কি এ দেশে রাজনীতি করার অধিকার আছে; প্রশ্ন রাখেন তিনি।

সোমবার ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে টাঙ্গাইলের ভূঞাপুরে যুবদল নেতা নিহত শহীদ পলাশ তালুকদার ও গোপালপুরে শহীদ ইমন হাসানের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদানকালে সালাহউদ্দিন এসব কথা বলেন।তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পলাশের স্ত্রী ও তার মায়ের সাথে দেখা করতে এসেছি। শহীদেরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ।

ভারতে নির্বাসিত থাকা বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমার সহকর্মী বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাস পিন্টু অচিরেই আপনাদের মাঝে ফিরে আসবেন। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবার স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাদের সহযোগিতা করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা বলেছিলেন খেলা হবে, তারা মাঠ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, এ দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হতে দেয়া হবে না। পলাশ ও ইমনরা রক্ত দিয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে ভূঞাপুর বাসস্ট্যান্ডে পলাশের স্বীকৃতি স্বরূপ ‘পলাশ চত্বর’ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর