রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

লুটপাট আর দুনীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে আওয়ামী লীগ : রিজভী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১০৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভোট চুরি করে, ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে। তারা লুটপাট আর দুনীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে। দেশের মানুষ আজ ভালো নেই। গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, নিত্যপণ্যসহ সব জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশের জনগণ এখন খুবই কষ্টে দিনযাপন করছে। শুধু ভালো আছে লুটেরা ক্ষমতাসীন গোষ্ঠী। আর লুটেরা গোষ্ঠীর দালালি করছে প্রতিবেশী দেশ যার সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক।

রমজানে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক বাড়ানোর প্রতিবাদে শিক্ষক পরিবারের পক্ষ থেকে সোমবার ডিআরইউতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, কেন দেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করছে এজন্য ওবায়দুল কাদের সাহেবরা আবোল তাবোল বলছেন। প্রতিদিন তারা একটার পর একটা কাহিনী করছেন, একটার পর একটা হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, যতই হুমকি ধামকি দেন না কেন আমরা অন্যায়ের প্রতিবাদ করবো, আমরা আর মামুরার ডামি নির্বাচনের প্রতিবাদ করবোই। জনগণকে থামিয়ে রাখা যাবে না।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ আইন সম্পাদক জয়নাল আবেদীন মেজবাহ, শিক্ষক নেতা জাকির হোসেন, সহকারী শিক্ষকদের আহ্বায়ক আকতারুল আলম মাস্টার, মাওলানা দেলোয়ার হোসেন ও রোকয়ো বেগম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর