বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, চাঁপাইনবাবগঞ্জে ৩ শিক্ষককে অব্যাহতি শুক্রবারের মধ্যেই ইরানের সাথে শান্তি আলোচনা হতে পারে : ট্রাম্প আর্থিক বিতর্কের মধ্যে পদ ছাড়লেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ ইয়াবা আনতে ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার যেতেন, অভিযোগ কর্নেল অলির তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার, ৩ দিনের রিমান্ড পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নওগাঁয় এক পরিবারে চার খুন: বাবা-ছেলের পরিকল্পনায় হত্যা, গ্রেপ্তার ৩

সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে বিএনপি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৮০ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক : তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে বিএনপি। আজ বুধবার দুপুরে রাজধানীর কচুক্ষেত বাজার স্বাধীনতা চত্বর ও উত্তরার হাজী ক্যাম্প আশকোনা এলাকায় পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এ কার্যক্রমের নেতৃত্ব দেন। এ সময় নিজেও পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন।

বিএনপির এই আয়োজনে প্রায় দুই হাজার মানুষের মাঝে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি, মহিলা দল নেত্রী জাকিয়া সুলতানা পান্না, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল হাসান ইফাত, ১৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মন্জুরুল ইসলাম মনিরুল, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সুজন, ক্যান্টেনমেন্ট বোর্ড ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর