বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত আলজেরিয়া আরও ভালো করতে পারতাম, ‘কাভালা’ নিয়ে তামান্না ৯০ মিনিটেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষে আতঙ্ক নিউইয়র্কে কাতারের দুঃস্মৃতি স্মরণে রেখে আলজেরিয়াকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা কোচ মহররমের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন দল নয়, দেশের জন্য ইতিবাচক কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় ওসি-এসআই আহত, আটক ৪ সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না : সেতুমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ
হাম ও হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭ জনে। মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে ১৩৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি হয়েছে ৬৫৭ জনের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর