বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাংলাদেশ-ভারত এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামী মঙ্গলবার ও বুধবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে। এছাড়া শনিবার (১৭ ফেব্রুয়ারি) সব জেলা সদরে লিফলেট বিতরণ এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, কাজী সাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর