রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন নির্বাচনে দোহা-আতিক-শাহীন পরিষদ নির্বাচিত

মোহাম্মাদ আশিক হোসেন রিপোর্টার :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২১৭ টাইম ভিউ

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৪ এর কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে দোহা- আতিক- শাহীন পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ কে এম সামসুদ্দোহা পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান, সহ-সভাপতি (জুনিয়র) চট্টগ্রাম মোঃ নুর আলম, সহ-সভাপতি (জুনিয়র) রাজশাহী জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল (শাহীন), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ নুর মোহাম্মদ মজুমদার, দপ্তর সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী, প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম, সাস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নাসির হোসেন, সদস্য মোঃ মাজেদুল ইসলাম, সদস্য মির্জা রউফ, সদস্য মোঃ হাফিজ আল হোসেন, সদস্য মোঃ আব্দুল লতিফ, সদস্য মোঃ বাদল মিয়া, সদস্য মোঃ শামীম, সদস্য মোসাব্বিবাল আসবাব ও সদস্য মোঃ সালাউদ্দিন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আইন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সহকারী প্রোগ্রামার (কম্পিউটার সেল) মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ একরামুল কবীর।

১৪ই মে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন নির্বাচন ২০২৪ দোহা-আতিক-শাহীন পরিষদ নিরঙ্কুশ সংখাগরিষ্ঠতার মাধ্যম পূর্ণ প্যানেল বিজয়ী হওয়ায় বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার পরে সবাই সবার দায়িত্ব বুঝে নেন।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নেই লক্ষ জানতে চাইলে সভাপতি এ কে এম সামসুদ্দোহা পাটোয়ারী দৈনিক সময়ের আওয়াজকে বলেন, আমাদের সহকর্মী বা কর্মচারীরা দীর্ঘদিনধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কারো কারো দীর্ঘদিনের বেতন আটকা পরে আছে বলে তারা খুব কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। এছাড়া এখানে কর্মরত অনেকের বয়স ২০ থেকে ২৫ বছর হয়ে গেছে তারা যদি স্থায়ী হয় তাহলে তাদের কাজের প্রতি আরো আগ্রহ বাড়বে। তিনি আরো বলেন, আমরা সরকারের নির্দেশে সাধারণ মানুষের জন্য আবাসন এর ব্যবস্থা করে থাকলেও আমাদের এখানে কর্মরত অনেকেরই বাসস্থান বা সরকারি কোয়ার্টার গুলো অনেক পুরাতন হওয়ায় অনেক কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। তাই তাদের জন্য আবাসন এর ব্যবস্থা করা খুবই জরুরি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর