রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

অচিরেই মানুষ বুঝতে পারবে কেন এই নির্বাচনে অংশ নিয়েছি : জি এম কাদের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, নির্বাচনে আমাদের অংশগ্রহণ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, নানাভাবে মূল্যায়ন করছেন। কিন্তু মূল্যায়নের জন্য এখনও সঠিক সময় আসেনি। অচিরেই মানুষ বুঝতে পারবে কেন এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, রাজনীতি কতটা নোংরা হতে পারে তা এবারের নির্বাচনে দেখেছি। বৈষম্যকে দূর করতেই হয়েছিল ভাষা আন্দোলন, সব জায়গায় শহীদ মিনার হচ্ছে কিন্তু বৈষম্য দিনকে দিন বেড়েই চলছে। এখনও বৈষম্যের অন্যায় হচ্ছে। এ সরকার আরও বেশি বৈষম্য তৈরি করেছে।

তিনি বলেন, একুশের চেতনা নিয়ে বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। আমরা মুক্তিযুদ্ধে নয় স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছি।

জাতীয় পার্টির এই নেতা বলেন, যখনই আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে যাই তখন আমাদের মধ্যে ভাঙন তৈরি হয়। সরকারই এমন করে। এর জন্যে দায়ী আমাদের লোভ-লালসা।

তিনি বলেন, দলের সমস্ত নেতাদের সরকারি দলের নয়, জাতীয় পার্টির রাজনীতি করতে হবে। যারা জাতীয় পার্টিতে থেকে অন্য দলের রাজনীতি করে তাদের বের করে দিতে হবে।

এসময় জাপা চেয়ারম্যান বলেন, আমরা পরজীবী হতে চাই, গৃহপালিত রাজনৈতিক দল নয়। পরজীবী হয়ে আমরা অনেক কিছু করেছি। আমাদের একটা বড় দেন-দরবার করার শক্তি ছিল। ২০১৪ সালের পর থেকে আমরা সেই শক্তি হারিয়েছি। আমরা এখন হয়ে গেছি গৃহপালিত রাজনৈতিক দল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর