শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নামাজে মনোযোগ বাড়ানোর বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ জ্বালানি সংকটে গভীর চাপের মুখে বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয় ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিলো সরকার জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা, রাকিব-সাদিক মুখোমুখি শাহবাগে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, এবি জুবায়ের ও মুসাদ্দেকের ওপর হামলা বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা, নিহত ২

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বিএনপি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে আলোচনার বিষয়ে কোনো পক্ষ থেকেই গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

আজ সকালেই আফরিন আখতারসহ যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে এসেছে। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে আফরিন আখতার ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘উনারা আমাদের ইনভাইট করেছেন…আমরা এসেছি…কথাবার্তা বলেছি। এতটুকু বলতে পারব। এর বেশি কিছু বলার নেই।’বৈঠকে কী কথা হয়েছে-এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘কথা হয়েছে, উনারা দাওয়াত করেছেন, আমরা এসেছি…দ্যাটস অল।’

বিএনপি কী বলেছে, এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘কিছু বলার নেই।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নেরও সরাসরি কোনো জবাব না দিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একটাই উত্তর হবে, কিছু বলার নেই।’

সাড়ে তিন মাস কারাভোগের পর ১৫ ফেব্রুয়ারি মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির এই দুই নেতার বিদেশিদের সঙ্গে এটি প্রথম বৈঠক। আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম উচ্চপর্যায়ের সফরে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

এর আগে গত বছরের ১৬ অক্টোবর ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সে সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর