বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি থেকে দুই জাহাজ জব্দ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী গ্যাস সংকটে বন্ধ পাঁচ ইউরিয়া সার কারখানা সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মমনোনয়ন বাতিল ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ

হাসপাতালে ভর্তি আফরোজা আব্বাস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৭৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে অজু করতে বাথরুমে গেলে পা পিছলে মেঝেতে পড়ে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। তিনি বলেন, আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, মহিলা দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাস। কয়েকমাস আগে আফরোজা আব্বাস বাথরুমে পা পিছলে পড়ে তার পা ভেঙে যায়। ফলে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল তাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর