বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, চাঁপাইনবাবগঞ্জে ৩ শিক্ষককে অব্যাহতি শুক্রবারের মধ্যেই ইরানের সাথে শান্তি আলোচনা হতে পারে : ট্রাম্প আর্থিক বিতর্কের মধ্যে পদ ছাড়লেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ ইয়াবা আনতে ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার যেতেন, অভিযোগ কর্নেল অলির তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার, ৩ দিনের রিমান্ড পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নওগাঁয় এক পরিবারে চার খুন: বাবা-ছেলের পরিকল্পনায় হত্যা, গ্রেপ্তার ৩

শুধু বিএনপি নয়, পুরো দেশ একটা কঠিন দুঃসময় পার করছে: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৭৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু বিএনপি নয়, পুরো দেশ একটা দুঃসময় পার করছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের মানুষ সংগ্রাম করে চলছে, জনগণের আন্দোলন বৃথা যায় না।

তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করেছে। আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমরা দেশের মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ব।

বর্তমান সরকারকে না সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না মন্তব্য করে তিনি আরও বলেন, দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট দিয়েই এ সরকার ক্ষমতায় এসেছে। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছে।

ফখরুল বলেন, খালেদা জিয়া সরকারের রোষানলের শিকার। তাকে বন্দি করে রাখা হয়েছে। কঠিন দুঃসময় পার করছে বিএনপি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর