মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে আলোচিত কলেজছাত্র ইকবাল হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড নারায়ণগঞ্জে ঘাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার

এবার আসছে ‘সদরঘাটের টাইগার-৩’

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২১০ টাইম ভিউ

বিনোদন ডেক্স: দেশের টিভি নাট্যনির্মাতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ও সফল নির্মাতা সুমন আনোয়ার। তার নির্মিত ‘সদরঘাটের টাইগার’ এর প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় সিজন প্রকাশ করেছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’। সম্প্রতি মুক্তি পায় ২০১৯ সালে মুক্তি পাওয়া আলোচিত ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব ‘সদরঘাটের টাইগার- ২’।

এবার ওয়েব সিরিজটির সংশ্লিষ্ট সূত্রে নতুন খবর জানা গেছে, ‘সদরঘাটের টাইগার-৩’ সিরিজ করতে যাচ্ছেন নির্মাতা সুমন আনোয়ার। এ সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শ্যামল মাওলা। এবারও এই অভিনেতাই থাকছেন কেন্দ্রীয় চরিত্রে।‘সদরঘাটের টাইগার’ প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে নতুন সিজনের কাহিনি। তবে এবার গল্পের বিষয় মানব পাচার। নির্মাতা জানান, যেহেতু এটা প্রথম পর্বের সিক্যুয়াল, তাই আগের পর্বের অমীমাংসিত অনেক কিছু খোলাসা হবে। তবে দ্বিতীয় পর্বের গল্পটি তৈরি হয়েছে মানব পাচারকে কেন্দ্র করে। আরও চমক রয়েছে।

‘সদরঘাটের টাইগার-২’ শ্যামল মাওলা ছাড়া এতে আরও অভিনয় করেছেন ফারহানা হামিদ, আরমান পারভেজ মুরাদ, আরফান মৃধা শিবলু, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু প্রমুখ। প্রযোজনায় রয়েছেন হাসিবুল হাসান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর