রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ওমরাহ পালন করতে সৌদি যাচ্ছেন ফখরুল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম কালের কণ্ঠকে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘আমি স্ত্রীসহ ওমরাহ করার ইচ্ছা পোষণ করেছি। আমি ২ মে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ব।

দলীয় সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আজ পয়লা মে ঢাকায় এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন মির্জা ফখরুল। দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলামের শরীর ভালো যাচ্ছে না। গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে সহিংসতাকে কেন্র করে ৭৭ বছর বয়সী মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান।

এরপর গত ৪ মার্চ চিকিৎসার জন্য মির্জা ফখরুল সস্ত্রীক সিঙ্গাপুরে যান। ১৯ দিন পর ২৩ মার্চ তাঁরা দেশে ফেরেন। তাঁরা দুজনই নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর