রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

কেয়ামত পর্যন্ত শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না: রিজভী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (১ মে) চলমান তাপপ্রবাহ ঘিরে পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, অতি বাম আর অতি ডানরা আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না। এ দেশের মানুষই আপনাকে আর সিংহাসনে দেখতে চায় না। কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন, জনগণ আপনাকে ভোট দেয়নি। অতিরিক্ত ভারত প্রীতি ও জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।তিনি বলেন, ২০১৮ সালে বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল। আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নিয়ে ক্ষমতায় গিয়েছিল। বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে ৫টি সিট ধরিয়ে দিয়েছিল। বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কবরবাসীদের নামে, হজ্ব পালনরতদের নামে, মৃত্যু শয্যায় থাকা নেতাকর্মীদের নামেও মিথ্যা মামলা দিয়েছে। গুম খুন করে ভোট ডাকাতি করেছিল তারা।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে যে ভয়াবহ দুর্যোগ চলছে তা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ। তথাকথিত উন্নয়নের নামে পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণের নামে শুধু লুটপাট করা হয়েছে। আর সে টাকা বিদেশে পাচার করে অট্রেলিয়া, দুবাই, কানাডায় সেকেন্ডহোম তৈরি করা হয়েছে।তিনি বলেন, এভাবে জুলুম করে আর ক্ষমতায় থাকা যাবে না। জনগণ এই সরকারের পতন চায়।

খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর