রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহ-সভাপতি মো. ঝলক মিয়ার ওপর প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।বুধবার (২২ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা এই মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সংক্ষিপ্ত পথ সভায় রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক। তিনি এমনভাবে ছাত্রলীগকে তৈরি করেছেন যেন তারা সন্ত্রাসী-খুনি- টাকা পাচারকারী হয়। এটা এখন প্রমাণিত। এরা জনগণের দুশমন। প্রধানমন্ত্রীকে বলব, এই বাংলায় কিন্তু কালবৈশাখীর ঝড় হবে। ফ্যাসিস্ট সরকার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল বৈশাখী ঝড়ের চেয়েও ভয়ঙ্কর হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের রক্তমাখা শার্ট নিয়ে ছাত্রদলকে শপথ নেয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, আক্রমন ও গ্রেপ্তারের শেষ নেই। পাড়া-মহল্লায় ছাত্রলীগ তৈরি করছে। অন্যদিকে পুলিশকে দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাবা শেখ আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে। আসলে শেখ হাসিনা ভয় পাচ্ছে। এই শেখ হাসিনা সরকারের পতন অনিবার্য। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরকে রাজপথে একবার গর্জে ওঠতে হবে।উল্লেখ্য, মঙ্গলবার (২১ মে) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর শাহবাগ শিল্পকলা একাডেমি গেটের বিপরীত পাশে ফুটপাতে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ (৪০) এবং সাবেক সহ-সভাপতি মিয়া মোহাম্মদ ঝলক (৩৬) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তারা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর