রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ঢাকাসহ বিএনপির চার মহানগরে কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চারটি মহানগরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। মহানগর চারটি হলো- ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি। একই সঙ্গে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিও বিলুপ্তি করা হয়েছে। পাশাপাশি সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চার মহানগরের আহ্বায়ক কমিটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি পরে ঘোষণা করা হবে।

এ বিষয়ে রিজভীর বলেন, যেসব মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছে, সেসব কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে। নতুন করে চার মহানগর ও কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণা করা হবে। তবে বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, আন্দোলনে ব্যর্থতা ও কিছু ক্ষেত্রে নেতাদের নিষ্ক্রিয়তার কারণেই মূলত চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এই চারটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর