রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

কোটা ব্যবস্থা সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী: জি এম কাদের

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থাকে ‘সংবিধানবিরোধী’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা জিএম কাদের। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী কোটা বৈধ করার কোনো উপায়ও নেই।

শনিবার বিকেলে গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জিএম কাদের বলেন, ‘কোটা ব্যবস্থা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা বড় বাধা। বাংলাদেশের সংবিধানের ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পড়ে দেখবেন। কোটা ব্যবস্থা সম্পূর্ণ সংবিধানবিরোধী। মজার ব্যাপার হলো বর্তমান সরকার এটা চাইছে।

সরকার সংবিধান সংশোধন করে কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে পারে না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘৩৫০ জন এমপির মধ্যে ৩৪০ জন থাকলেও সংবিধান সংশোধন করে এটা পারবেন না। ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পরিবর্তন করার কোনো উপায় সংবিধানে দেওয়া দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী কোটা বৈধ করার কোনো উপায় নাই।’

তিনি বলেন, ‘এ দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। স্বাধীনতাযুদ্ধে আমাদের মূল অর্জন সংবিধান, সেখানে সুযোগ-সুবিধাদির ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। এ কথা যেন আমরা ভুলে না যাই।’

সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবল হক চুন্নু বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমি অবাক হয়ে যাই, পুলিশের একজন আইজিপি কি করে গোপালগঞ্জে ৬০০ বিঘা জমির উপর রিসোর্ট করেন। কি করে মেয়ের নামে, স্ত্রীর নামে সম্পত্তি ক্রয় করেন। গাজীপুরে ভাওয়াল রিসোর্ট করেন। তিনি আবার বিদেশে চলে গেছেন, অথচ স্বরাষ্ট্র মন্ত্রী জানেন না।’

তিনি বলেন, ‘দেশে দুর্নীতি আর দুর্নীতি। এই জন্য আওয়ামি লীগের জনপ্রিয়তা শূন্য। আজ যদি কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়; আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগ ৪০টার বেশি সিট পাবে না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর