রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৮৪ টাইম ভিউ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। নানান শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, লিভার সিরোসিস জটিলতা বেড়ে যাওয়ায় খালেদা জিয়ার দেহে অন্য রোগ বেড়ে গেছে। গত ৩ সেপ্টেম্বর রাত থেকে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হতে থাকে। ৪ সেপ্টেম্বরও তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এর ফলে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠক করে কিছু ওষুধে পরিবর্তন আনা হয়েছে। একইসঙ্গে বিএনপি নেত্রীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, দলীয় চেয়ারপারসনের অবস্থা আগের মতোই আছে। বরং উনার লিভারের জটিলতা কারণে অন্যান্য ফাংশনে প্রভাব পড়ছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, আমি রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল থেকে এসেছি। ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা ভালো নয়। চিকিৎসকরা হাসপাতালে আছেন। এর আগে, গত ৯ আগস্ট নানান শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আগে গত বছরের জুনে বিএনপি নেত্রীর এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর